সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার চর-সলিমাবাদ বাজার এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রকে যৌন নির্যাতন করেন জুয়েল রানা। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেন। চৌহালী উপজেলা

বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, ‘‘জুয়েল রানার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল। পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’ চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘মামলা হওয়ার পর নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। প্রতিবেদন পেতে সময় লাগবে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’