অবিলম্বে টিসিবির বন্ধ কার্ড চালু করতে হবে: মান্না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

অবিলম্বে টিসিবির বন্ধ কার্ড চালু করতে হবে: মান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
টিসিবির যেসব কার্ড বন্ধ করা হয়েছে সেগুলো অনতিবিলম্বে চালুর দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভ্যাট আরোপের প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. ইউনূসকে উদ্দেশ করে মান্না বলেন, বৈষম্যহীন দেশ হবার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে, সেরকম আছে? আমরা রাজনৈতিক দল করি, তারা কিন্তু আপনাকে অযথা উত্ত্যক্ত করি না। আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে

না। কিন্তু, আমরা তো আপনাকে (ড. ইউনূস) জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন। ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? আপনি পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট-ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। তিনি বলেন, জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। পাঁচ মাসে এ সরকারের কোনো সাফল্য নেই। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন, তিনি অর্থনীতিতে কোনো গতি দিতে পারেননি। ড. ইউনূসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে। সমাবেশে বিএনপি চেয়াপারসনের

উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে। নির্বাচন দরকার। নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না। আগামীতে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম