বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫
     ৫:০৭ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ | ৫:০৭ 123 ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি আগের তুলনায় অনেক ভালো আছেন এবং নিজেই হাঁটাচলা করতে পারছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ ভর্তি করা হয়। বর্তমানে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন রোববার (১২ জানুয়ারি) মধ্য-পশ্চিম লন্ডনের বিশেষায়িত এ হাসপাতালের সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে দলীয় নেত্রীর ‘চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত’বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপকালে এ কথা জানান। বিএনপি

চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও চিকিৎসক হিসেবে লন্ডনে তাঁর সফরসঙ্গী ডা. মুহাম্মদ এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। তিনিও জানান, বেগম খালেদা জিয়া রোবাবার ক্লিনিকের ভেতরে এক-একা হাঁটাচলা করেছেন। এদিন তিনি দেশের খোঁজ-খবরও নিয়েছেন। এদিকে, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সফরসঙ্গী হিসেবে লন্ডনে অবস্থানরত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় বার্তা সংস্থা বাসস’কে জানান, আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন। তারা সবসময়ই বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন ডা. জাহিদ জানান, ক্লিনিকে

ভর্তি হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। তার চিকিৎসার ধরনে কিছু পরিবর্তন হয়েছে। কিছু মেডিকেল পরীক্ষার পরে, সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা তাকে দেখেছেন। তিনি বলেন, এভাবে আরও কয়েকদিন চিকিৎসা চলার পর; আমরা আশা করছি তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আসবে।’ ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান, ‘ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিষ্টার জাইমা রহমানসহ তিন নাতনি হাসপাতালে সবসময় খালেদা জিয়ার দেখভাল করছেন।

ছেলে তারেক রহমান প্রতিদিন বাসা থেকে নিজে হাতে করে মায়ের জন্য খাবার নিয়ে আসছেন হাসপাতালে। ফলে, ম্যাডাম এখন অনেকটা ভালো আছেন। মানসিকভাবে উৎফুল্ল আছেন।’ আজ সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. জাহিদ। এর আগে শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে সফররত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ যান এবং তাঁর (বেগম জিয়া) সঙ্গে দেখা করেন। পরে, ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের বাইরে অপেক্ষারত স্থানীয় সাংবাদিকরা তার কাছে বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে

অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন।’ আফরোজা আব্বাস বলেন, ‘ম্যাডাম এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এ কারণে আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা আশা করছি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে আবার ফিরে আসবেন। দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।’ এসময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম