ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬
বাংলাদেশকে জন্ম দেওয়ার কথা বলে চরম হুঁশিয়ারি দিল ভারতীয় প্রাক্তন সেনারা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতের প্রাক্তন সেনাসদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে চরম হুশিয়ারি দিয়েছে।Travel packages
রোববার(১২ই জানুয়ারি) উত্তর ২৪ পরগনার গোপালনগরে প্রাক্তন সৈনিক সংগঠনের ব্যবস্থাপনায় ৮ নম্বর অসম রাইফেল (রেজিমেন্ট) প্রাক্তন সেনাকর্মীদের সম্মান প্রদান অনুষ্ঠান এ হুঁশিয়ারি দেন তারা ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতীয় প্রাক্তন সৈনিক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সৈনিক রঞ্জিত বিশ্বাস বলেন, বাংলাদেশের একাধিক প্রাক্তন সেনা ভারতের একাধিক জায়গা দখলের কথা বলছেন। আপনারা সংযত হন, শুধরে যান। কারণ বর্তমান সেনার দরকার নেই। আমরা প্রাক্তন সেনারা যদি মনে করি, বাংলাদেশ দখল করতে পারি।
তিনি আরও বলেন, আমরা সেটা কখনও বলি না। কারণ, যাদের আমরা জন্ম দিয়েছি, তাঁদের সম্পর্কে আমরা এমন
কথা বলা ঠিক মনে করি না। ৬৫ সালের যুদ্ধে এক সৈনিক জম্মু-কাশ্মীরের ছিলেন। ৭১ সালের যুদ্ধের সময় লেহ শহরে পোস্টিং ছিল তাঁর। তিনি জানান, বাংলাদেশ সংক্রান্ত কোনও খবর তিনি দেখেন না। এই ইস্যুতে খবর শুনলেই রাগে উত্তেজিত হয়ে যান তিনি। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিমে ছিলেন মন্টুকুমার রায়। তিনি সেসময় প্রচুর রক্ত দেখেছেন। দুপক্ষের বহু সৈনিক সেখানে প্রাণ হারিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশের অতীতের ঘটনা হয়তো আর স্মরণে নেই। কীভাবে তাঁরা স্বাধীনতা পেয়েছিল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তাঁদের বহু সঙ্গী শহিদ হয়েছিলেন। প্রাক্তন ভারতীয় সেনা জওয়ানদের বক্তব্য, বাংলাদেশের এক শ্রেণির মানুষ বদলে গিয়েছেন।