দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দি মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দি মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চীনকে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করলেও, নিজেরাই ৩৯৫ জন বন্দিকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন সূত্রে জানা গেছে, রাজ্য কর্তৃপক্ষ ৩৯৫ জন বন্দিকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তি। রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ

তুলেছেন, বিশেষ করে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। ২০২৩ সালে ওয়াশিংটন বেশ কয়েকটি চীনা কোম্পানির ওপর পণ্য আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে, এতে দাবি করা হয় জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে। জাখারোভা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কি কংগ্রেস ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ, বেসরকারি কোম্পানি এবং সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে বন্দিদের শ্রমিক হিসেবে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরি করবে? তিনি আরও বলেন, আমরা এই ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত! জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করলেও, এই দ্বিচারিতা তাদের নীতিগত দুর্বলতা এবং স্বার্থপরতা উন্মোচন করেছে। রুশ মুখপাত্রের ভাষ্য, অন্যদের দোষারোপ করে নিজেকে ধোয়া তুলসীপাতা বলে তুলে ধরার এই নীতি শুধু ভণ্ডামি নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক দেউলিয়াত্বের

চিহ্ন। লস অ্যাঞ্জেলেসজুড়ে নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর সঙ্গে কারাবন্দিদের নিযুক্ত করা হয়। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (সিডিসিআর) নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এসব বন্দিকে সেখানে মোতায়েন করা হয়েছে। এতে প্রায় এক হাজার কারাবন্দি নারী-পুরুষ রয়েছে। তারা দাবালন নিয়ন্ত্রণে কমলা রঙের ‘জাম্পসুট’ পরে ক্যালিফোর্নিয়ার পেশাদার দমকলবাহিনীর সঙ্গে কাজ করছেন। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অপেশাদার দমকলকর্মীরা যে পারিশ্রমিক পান, তার তুলনায় বন্দি দমকলকর্মীদের উপার্জন অনেক কম। একজন অপেশাদার দমকলকর্মীর বছরে সর্বোচ্চ এক লাখ ডলার আয় করার সুযোগও রয়েছে। লস অ্যাঞ্জেলেসে ৭ জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। আবহাওয়াবিদদের

মতে, শুষ্ক ও দমকা আবহাওয়া ছিল আগুনের দ্রুত বিস্তারের কারণ। প্রায় ১ লাখ ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আগুনে ১২,৩০০ এরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে, এবং ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব