নয়ন-চয়ন বন্ডের নেপথ্যে ছাত্রলীগ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ January, ২০২৫

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

নয়ন-চয়ন বন্ডের নেপথ্যে ছাত্রলীগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ January, ২০২৫ |
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে তারা এলাকায় ভীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। কিশোর গ্যাং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সূচনা করে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মাধ্যমে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের সাম্প্রতিক অস্থিরতা সৃষ্টির পেছনে ছাত্রলীগের নেতারা জড়িত। আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের ইন্ধনে রতন গ্যাং, নয়ন ও চয়ন বন্ড গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। তাদের থামাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। এছাড়া গ্যাং কালচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের কথা জানিয়েছে মহানগর ছাত্রদল। অনুসন্ধানে জানা গেছে, আলোচিত কিশোর

গ্যাং রতন গ্রুপ, নয়ন বন্ড ও চয়ন বন্ডের গ্রুপসহ প্রায় ২০টি গ্যাং নগরীতে অপতৎপরতা চালাচ্ছে। অস্ত্র, অর্থ ও মাদক দিয়ে তাদের সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিশোর গ্যাংগুলোকে কারা উসকে দিচ্ছে তা নিয়ে চলছে নগরজুড়ে আলোচনা-সমালোচনা-বিশ্লেষণ। তাদের নেপথ্যে ছাত্রলীগের নেতাদের নাম উঠে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান জানান, খোঁজখবর নিয়ে আমরা নিশ্চিত হয়েছি-কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে ওঠার নেপথ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধন রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা আলোচনা করব। পাশাপাশি ছাত্রলীগসহ বখাটে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে আমরা প্রস্তুতি নিচ্ছি। নগরীতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু

বলেন, আমরা আদর্শের রাজনীতি করি। গ্যাং কালচারকে কখনো প্রশ্রয় দেইনি। ১৫ বছর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় গ্যাং কালচার প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডে গ্যাং কালচার ব্যবহার করেছে ছাত্রলীগ। কিশোরদের দিয়ে তারা চাঁদাবাজি ও মাদক ব্যবসা করেছে। নগর থেকে কিশোর গ্যাং উৎখাত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কাজ করব। তবে আত্মগোপনে থাকায় ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাং দমনে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। নেপথ্যে ছাত্রলীগের কোনো নেতার ইন্ধন পাওয়া গেলে কঠোর হাতে দমন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান