এই সরকারের আমলেও নিরাপদ নই?: ফারুক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

এই সরকারের আমলেও নিরাপদ নই?: ফারুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের এক নাগরিক সমাবেশে মারধরের শিকার হন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। হামলায় তার কপালে ছুরি দিয়ে আঘাত করা হয়, যার ফলে পাঁচটি সেলাই পড়েছে এবং পায়েও চোট লেগে প্লাস্টার করতে হয়েছে। ফারুক হাসান বলেন, “এই সরকার আমাদেরই সরকার, অথচ এই সরকারের আমলেও আমরা নিরাপদ নই। হামলার পেছনে পাশের দেশের গোয়েন্দা সংস্থা 'র'-এর ভূমিকা থাকতে পারে বলে মনে করি। পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও মাত্র ছয় ঘণ্টার মধ্যে তারা জামিনে মুক্তি পেয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “বিপ্লব-পূর্ব হাসিনা সরকারের সময়ের মতোই এখনো সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। এমন বাংলাদেশ চেয়ে আমরা আন্দোলন করিনি। হাজারো মানুষের রক্ত

আর ত্যাগের বিনিময়ে এমন অনিরাপত্তার দেশে আমরা বসবাস করতে চাই না।”Travel packages ফারুক অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের নিরবতা এবং উদাসীনতা সন্ত্রাসীদের উৎসাহিত করছে। তিনি বলেন, “যারা হামলা করেছে, তাদের ছবি ও ভিডিও স্পষ্টতই মিডিয়াতে এসেছে। তবুও পুলিশ কেন তাদের গ্রেপ্তার করছে না, তা আমাদের ভাবিয়ে তুলেছে।" হামলার পেছনে রাজনৈতিক ও বিদেশি শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ফারুক বলেন, "বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে, বিপ্লবের পক্ষের শক্তিগুলো দৃঢ় হলে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা কঠিন হবে। এই কারণেই আমাদের বিচ্ছিন্ন করতে এবং দুর্বল করতে এসব আক্রমণ করা হচ্ছে।” হামলার ঘটনায় নিন্দার পাশাপাশি তিনি তারুণ্যের ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত