দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্রশিল্প। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’। প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন বুধবার বিকালে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরও ৫টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। সান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশির ভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়ন হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা।

এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে। হলিউড বোলেভার্ড, হল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা। এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজ। অনেক স্টুডিও পুড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অস্কার আয়োজনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস, প্যারিস হিল্টনসহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতির বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিরাপদে

সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরত্বপূর্ণ। ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিল লেখেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগ সরকার পতন: ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলারের একাংশ পেয়েছিল সমকাল, বিটনিক ও দ্য হাঙ্গার প্রজেক্ট ইসহাক সরকারের এনসিপিতে যোগদান: বিএনপি ও আওয়ামী লীগের জন্য ‘অশনিসংকেত’ যতদিন বেঁচে থাকবেন, একা হাঁটতে পারবেন না’— ড. ইউনূসকে সাংবাদিক আনিস আলমগীরের কড়া হুঁশিয়ারি একদিনে ১৫ দপ্তরে নতুন চেয়ারম্যান-ডিজি নিয়োগ মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম ‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়াল সরকার আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের যে ৪ প্রেসিডেন্ট ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু মেট অপেরাকে ২০ কোটি ডলার দেবে না সৌদি ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন