সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছে সিরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছে সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে। দেশটির অন্তবর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়া সরকার জানায়, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ এটি।’ সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে বলেও জানান তিনি। সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের ফলে তারল্য চ্যালেঞ্জের

মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ বেশিরভাগ অর্থই সিরিয়ার মুদ্রা, তবে এর মূল্য অনেক কমে গেছে। সিরিয়া সরকার বিদেশে জব্দ সম্পদের ৪০ কোটি ডলার ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানায়, আরব দেশগুলোও তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য