তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, একের পর এক ফ্লাইট বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, একের পর এক ফ্লাইট বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
তীব্র তুষারঝড়ে যুক্তরাজ্যে ব্যাহত হচ্ছে জনজীবন। একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। এমনকি সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরও জোরালো তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হতে পারে। খবর বিবিসির এদিকে স্কটল্যান্ডের বড় অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাতভর ভারী তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর। শুধু উড়োজাহাজ চলাচল নয়, বরং বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে

সড়ক ও রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির