কুরস্কে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি জেলেনস্কির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

কুরস্কে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি জেলেনস্কির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
গত বছরে আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। এখন সেখানে রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়েছে উত্তর কোরিয়ার সেনারাও। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলােদিমির জেলেনস্কি দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রুশ ও কোরিয়ান সেনারা। তার ভাষ্য, সাম্প্রতিক সংঘর্ষের সময় রাশিয়ান ও উত্তর কোরিয়ার বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য কিয়েভ ইনডিপেন্ডেন্ট। গতকাল সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলের মাখনোভকা নামের একটি গ্রামের কাছে ‘গতকাল (শুক্রবার) এবং আজ (শনিবার) কুরস্ক অঞ্চলের মাখনোভকা গ্রামের কাছে সংঘর্ষে উত্তর কোরিয়ার পদাতিক বাহিনী ও রুশ প্যারাট্রুপার বাহিনী

একটি করে ব্যাটালিয়ন হারিয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ যদিও জেলেনস্কি আর বিস্তারিত কোনো তথ্য দেননি। জেলেনস্কি উত্তর কোরিয়ার সৈন্যদের সামনের সারিতে মোতায়েন রোধ করতে উত্তর কোরিয়ার উপর তার প্রভাব ব্যবহার করার জন্য চীনকেও আহ্বান জানিয়েছিলেন। এদিকে গত বুধবার ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার রুশ সেনা নিহত এবং ১ হাজারের বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। সিরস্কি বলেন, আমরা হানাদারদের ধ্বংস করতে থাকব। কে রাশিয়ান বা কে উত্তর কোরিয়ার পাসপোর্টধারী, তাতে কিছু যায় আসে না। যুদ্ধ চলতেই থাকবে। কিয়েভের মতে, ইউক্রেন ৬ আগস্ট কুরস্কে আশ্চর্যজনক আক্রমণ শুরু করে প্রায় ১৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে। এই অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত

থাকায় ইউক্রেনের বাহিনী প্রাথমিকভাবে দখল করা অঞ্চলের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ হারিয়েছে। কিয়েভ রাশিয়ার সাথে ভবিষ্যতের আলোচনায় দর কষাকষির অস্ত্র হিসাবে দখলকৃত রাশিয়ান ভূখণ্ড ব্যবহার করার আশা করছে। রাশিয়াও ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে সহায়তা করার জন্য আগস্ট থেকে এই অঞ্চলে প্রায় ১২ হাজার উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ২৩ ডিসেম্বর বলেছেন, কুরস্কে তাদের হামলায় ৩ হাজারেরও বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত বা আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য