বাইডেনপত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

বাইডেনপত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারকে ২০২৩ সালে মূল্যবান সব উপহার দিয়েছেন বিদেশি নেতারা। এর মধ্যে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (সাড়ে ২৪ লাখ টাকার বেশি)। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য। জাতীয় নীতি অনুযায়ী, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ৪ বছরে জিল বাইডেন ভিনদেশী নেতাদের কাছ থেকে কি কি উপহার পেয়েছেন, তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে। দেখা গেছে ফার্স্ট লেডি ২০২৩ সালে সাড়ে ৭ ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন, সেটাই সবচেয়ে ব্যয়বহুল। এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন ১৪

হাজার ডলারের ব্রোচ। ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের ৯০ শতাংশ হীরা প্রক্রিয়াজাত করা হয়। রুশ হীরা আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত। প্রেসিডেন্ট বাইডেনও বিদেশি নেতাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। সেটির দাম ৭ হাজার ১০০ ডলার। ৩ হাজার ৪৯৫ ডলার দামের মোঙ্গলিয়ার যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপার ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন

বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। সেটির দাম ২ হাজার ৪০০ ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির