ভয়ঙ্কর বন্দি নির্যাতনের কেন্দ্র এখন ধ্বংসস্তূপে পরিণত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

ভয়ঙ্কর বন্দি নির্যাতনের কেন্দ্র এখন ধ্বংসস্তূপে পরিণত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
সিরিয়ার দেইর ইজ-জোর সেন্ট্রাল কারাগার। যেখানে বহু পুরুষ, নারী এবং শিশুসহ বর্বর নির্যাতনের শিকার হয়েছিলেন হাজারো মানুষ। সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারাগারের গোপন বাস্তবতা বাইরে থেকে পরিত্যক্ত দেখালেও এই কারাগারটিই দীর্ঘদিন ধরে ছিল ভয়ঙ্কর নির্যাতনের কেন্দ্র। সম্প্রতি বাথ শাসনের পতনের পর কারাগারটির ভেতরের অমানবিক চিত্র উন্মোচিত হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, এই কারাগারের ওয়ার্ড এবং সেলগুলোতে বছরের পর বছর ধরে অমানবিক অবস্থায় রাখা হতো বন্দিদের। সাবেক বন্দির বর্ণনা দেইর ইজ-জোর কারাগারে দীর্ঘ ৮৮ দিন আটক থাকা বাসিল কুয়েইহি নামের এক ব্যক্তি আনাদোলুকে বলেন, ‘প্রতিদিন আমাদের পেটানো হতো এবং টিয়ার গ্যাস দিয়ে নির্যাতন চালানো হতো। বৃদ্ধ বন্দিদের মেঝেতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো’। নির্যাতনের লোমহর্ষক

বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমাদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হতো এবং টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া হতো না। একদিন আমরা বিদ্রোহ করি, সেদিন আমদেরই এক তরুণকে এই প্রাঙ্গণে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়’। ন্যায়বিচারের দাবি কুয়েইহি বলেন, ‘শুধু শীর্ষ নেতাদের নয়, যারা নির্যাতনে অংশ নিয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এই (বাশার আল-আসাদ) শাসন ছিল ভয়ানক নিষ্ঠুর’। কারাগারের বর্তমান অবস্থা এদিকে কারাগারের দেয়ালে এখনো লেখা রয়েছে, ‘ধ্বংস, অন্ধকার, মৃত্যু’। যা এর ভয়াবহ অতীতকে তুলে ধরে। বাথ শাসনের প্রতীকগুলোও কারাগারের বিভিন্ন কোণে দেখা যায়। ধ্বংসস্তূপে পরিণত এই কারাগারে পোড়া বাঙ্ক, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেয়াল এবং ভাঙাচোরা পুলিশি যানবাহন রয়েছে। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায়

গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ তথা বাথ শাসনের পতনের পর দেইর ইজ-জোর কারাগারের বন্দিরা মুক্তির স্বাদ নিতে পারেন। বর্তমানে কারাগারটি বাথ শাসনের নিষ্ঠুরতার একটি ভয়ানক স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে সাবেক বন্দিদের মধ্য থেকে ন্যায়বিচারের আহ্বান এখনও প্রতিধ্বনিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির