ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে ২৮ জন সেনা আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সংখ্যা আগের বছরের চেয়ে বেশি। ২০২৩ সালে মোট ১৭ জন সেনার আত্মহত্যা করেছিল বলে সন্দেহ করা হয় যার মধ্যে ৭ জন যুদ্ধ শুরুর পর আত্মহত্যা করেছিলেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৯১ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫,৫৬৯ জন। ২০২৪ সালে নিহত সেনার সংখ্যা ছিল

৩৬৩ জন, যা ২০২৩ সালের তুলনায় কম। তবে ২০২৩ সালে নিহত সেনার সংখ্যা ছিল ৫৫৮ জন। এর আগে, ২০২২ সালে নিহত সেনার সংখ্যা ছিল মাত্র ৪৪ জন। মানসিক চাপ ও যুদ্ধের প্রভাব যুদ্ধের প্রতিকূল পরিবেশ ও মানসিক চাপের কারণে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধকালীন পরিস্থিতি শুধু শারীরিক ক্ষতি নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও বড় প্রভাব ফেলে। ইসরায়েলি সেনাবাহিনী এখন এই চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তা করছে। পরিস্থিতি সামলাতে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানো এবং সেনাদের মানসিক চাপ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজা যুদ্ধের প্রতিটি দিন ইসরায়েলি সেনাদের

জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে, যা তাদের শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির