ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়
শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা
সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর
গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন
গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
এলপি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার বিকালে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
নতুন দর অনুযায়ী, জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৪৫৫ টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটোগ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি, ২০২৫ এর সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে।



