এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাসের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাসের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিকালে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৪৫৫ টাকাতেই বিক্রি হবে। তবে অটোগ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি, ২০২৫ এর সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এ মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে সদ্য বিদায়ী ২০২৪ সালে চার

দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল এবং সাত দফা দাম বাড়ানো হয়েছিল। এর মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল এবং এপ্রিল, মে, জুন ও নভেম্বরে এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল। যার মধ্যে নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারে ১ টাকা দাম কমেছিল। আর সবশেষ গত ডিসেম্বরে অপরিবর্তিত ছিল এলপিজি ও অটোগ্যাসের দাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল