আন্তর্জাতিক ছয় ইরানিকে মৃত্যুদণ্ড সৌদির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

আন্তর্জাতিক ছয় ইরানিকে মৃত্যুদণ্ড সৌদির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বুধবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই ছয় ইরানির সর্বোচ্চ সাজা কার্যকরের তথ্য নিশ্চিত করেছে এসপিএ। প্রতিবেদনে বলা হয়েছে, ‘গোপনে মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের উপসাগরীয় শহর দাম্মামে অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ তবে ইরানি এসব নাগরিকের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, মানব পাচারের অভিযোগে ২০২৪ সালে সৌদি আরবে ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

করা হয়েছে। ২০২৩ সালে উপসাগরীয় অঞ্চলের এই দেশটির কর্তৃপক্ষ বহুল আলোচিত মাদকবিরোধী অভিযান শুরু করে। ওই সময় ধারাবাহিক অভিযান চালিয়ে শত শত মানুষকে গ্রেফতার করা হয়। দুই বছর আগে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর থেকে দেশটিতে পাচারকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০১৬ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শিয়া মতাবলম্বী নেতা নিমর আল-নিমরের মৃত্যুদন্ড রিয়াদ কার্যকর করার পর ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের চরম অবনতি ঘটে। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধে তেহরানে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় শত শত ইরানি। এই হামলার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির