নৌড্রোনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

নৌড্রোনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
কৃষ্ণসাগরে একটি নৌড্রোন (চালকবিহীন জলযান) ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, এ হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা ভি ফাইভ সামুদ্রিক ড্রোন রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করে। জিইউআরের দাবি, এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশপথের কোনো নিশানাকে ভূপাতিত করেছে। তবে ইউক্রেনের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের নৌবাহিনীর ড্রোনের আঘাতে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ভোয়েনি অসভেদোমিতেলও উল্লেখ করেছেন। জিইউআর বলেছে, হামলায় ক্ষতিগ্রস্ত

হওয়া দ্বিতীয় রুশ হেলিকপ্টারটি বিমানঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। হেলিকপ্টার ধ্বংস হওয়ার বিষয়ে মস্কো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের ব্ল্যাক সি ফ্লিট নামের নৌবহর চালকবিহীন আটটি ড্রোনজাহাজ ধ্বংস করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির