জিম্মি নিরাপত্তাকর্মী, লুটপাটে ফাঁকা দোকান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

জিম্মি নিরাপত্তাকর্মী, লুটপাটে ফাঁকা দোকান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবলের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল শোরুমের সকল মালামাল লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে (৫০) লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১ জানুয়ারি) ভোরে, শিবচর পৌরসভার থানা সড়ক এলাকার। বিআরবি ক্যাবলের কর্মচারী তৌহিদ বিন সালামের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে কলাপসিবল গেট ভেঙে একদল মুখোশধারী ডাকাত শোরুমে প্রবেশ করে। প্রথমেই তারা নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মারধর করে আহত করে। এরপর শোরুমের ভেতরে থাকা সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম