ট্রেনের বগির নিচে ঝুলে ২৯০ কিলোমিটার ভ্রমণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

ট্রেনের বগির নিচে ঝুলে ২৯০ কিলোমিটার ভ্রমণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
বিনা টিকিটে ভ্রমণ করতে ট্রেনের বগির নিচে ঝুলে এক বা দুই নয়, বরং ২৯০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সত্যি বিরল। চোখ কপালে তোলা এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সম্প্রতি রেলকর্মীরা জাবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচের অংশ পরীক্ষা করে দেখছিলেন। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তারা দেখছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর সেটা করতে গিয়েই তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। রেলকর্মীরা দেখতে পান, দানাপুর এক্সপ্রেসের এস ফোর বগির নিচে দুই পাশের চাকার মাঝখানের জায়গায় বিপজ্জনকভাবে উল্টো হয়ে বগির তলা আঁকড়ে ধরে আছেন এক ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ওই ব্যক্তি এভাবেই ইতারসি থেকে জাবালপুরে এসে পৌঁছেছেন। ওই ব্যক্তির ট্রেনের নিচে ঝুলে থাকার

এবং সেই অবস্থা থেকে বের হয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেন, তিনি বিনা টিকিটে ভ্রমণের জন্য এই ঝুঁকি নিয়েছেন। কারণ, তার কাছে ট্রেনের টিকিট কেনার মতো অর্থ ছিল না। ভারতের রেলওয়ে প্রটেকশন ফোর্সকে (আরপিএফ) ডেকে পাঠিয়ে ওই ব্যক্তিকে পরে তাদের হেফাজতে দেওয়া হয়। ঘটনার ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সে সময়ে মদ্যপ মনে হয়েছে। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তি কী করে এমন বিপজ্জনকভাবে ট্রেনের নিচে গিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হলেন, সে প্রশ্নও উঠেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তারা আরও বিস্তারিত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা

গ্রহণও জোরদার করা হয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির