‘আজ ঈসা (আ.) জীবিত থাকলে কেউ উদ্বাস্তু ও ক্ষুধার্ত থাকত না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

‘আজ ঈসা (আ.) জীবিত থাকলে কেউ উদ্বাস্তু ও ক্ষুধার্ত থাকত না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
‘আজ যদি হযরত ঈসা (আ.) আমাদের মাঝে থাকতেন, তাহলে বিশ্ব সাম্রাজ্যবাদী ও জালিম শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে এক মুহূর্তও দেরি করতেন না। সেইসঙ্গে আধিপত্যকামী শক্তিগুলোর যুদ্ধ ব্যয় মেটাতে গিয়ে বিশ্বে যে শত শত কোটি মানুষ উদ্বাস্তু ও ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটাচ্ছে, তাও তিনি সহ্য করতেন না’। সম্প্রতি হযরত ঈসা মাসিহ (আ.)-এর জন্মদিন উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বাণীতে এ কথা বলেন। চিন্তাবিদরা মনে করেন, খ্রিস্টান ধর্ম বর্তমানে হযরত ঈসা (আ.)-এর চিন্তাধারা ও দর্শন থেকে বহু দূরে সরে গেছে। ইরানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিষয়টি নিয়ে তেহরান থেকে প্রকাশিত দৈনিক রেসালাত ‘ফিলিস্তিনের সন্তান মাসিহ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে মাসিহিয়্যাত

বা প্রকৃত খ্রিষ্টধর্ম এবং বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ বিশেষ করে ফিলিস্তিন প্রসঙ্গে ভ্যাটিকানের আচরণের সমালোচনা করে বলা হয়েছে- কোন হিসাব-নিকাশের ভিত্তিতে ভ্যাটিকান সিটি খ্রিস্টধর্মের রাজধানী হয়ে উঠেছে, তা বোধগম্য নয়। এমনকি হযরত ঈসা (আ.)-এর জন্মভূমি যে বেথেলহেম, সে কথা বিশ্বের বেশিরভাগ খ্রিস্টান জীবনে একবারের জন্যও শোনেনি। ভ্যাটিকান সিটি বর্তমানে খ্রিস্টধর্মের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। অথচ বেথেলহেমে, যেখানে হযরত ঈসা (আ.)-এর জন্ম হয়েছিল, সেই চার্চ অফ দ্য নেটিভিটি ইসরাইলি যুদ্ধ ও অবরোধের শিকার হয়ে একাকী দাঁড়িয়ে আছে। চার্চ অফ দ্য নেটিভিটি হচ্ছে একটি বিশেষ গুহা, যার ওপরে প্রথম চার্চ নির্মিত হয়েছিল। ঐতিহ্যগতভাবে এটিই হযরত ঈসা (আ.) বা খ্রিস্টানদের ভাষায় যীশু খ্রিস্টের জন্মস্থান

বলে বিশ্বাস করা হয়। দৈনিক রেসালাতের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাস্তবতা হচ্ছে- গাজা যুদ্ধ নামের পরীক্ষায় অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো ভ্যাটিকানও ফেল করেছে। বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় কেন্দ্র হিসেবে ভ্যাটিকান দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে খ্রিষ্টধর্মের অনুসারীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সংগঠিত করার যে রাজনৈতিক দায়িত্ব জাতিসংঘের পালন করার কথা ছিল, তা ভ্যাটিকানের জোরালো সমর্থন পেলেই সম্ভব ছিল। কিন্তু তা করতে ব্যর্থ হয় ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মীয় প্রতিষ্ঠান। মূলত গত কয়েক শতাব্দী ধরেই ক্যাথলিক খ্রিস্টান ধর্ম তার শান্তিকামী ও দয়ালু স্বরূপ হারিয়ে ফেলেছে। এটা কীভাবে সম্ভব, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় দাবিদার ইতিহাসের সবচেয়ে

ভয়াবহ গণহত্যার ব্যাপারে নীরবতা অবলম্বন করে? অথচ নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করার জন্য এটি ছিল গির্জার সামনে থাকা সবচেয়ে বড় সুযোগ। রেনেসাঁ ও আধুনিকায়নের যুগে খ্রিস্টান ধর্ম তার যে গৌরব হারিয়ে ফেলেছিল, তা পুনরুদ্ধার করার সর্বোত্তম সুযোগ গাজায় তৈরি হয়েছিল। গির্জার পক্ষ থেকে খ্রিস্টানদের এ কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল যে, ধর্মের চেয়ে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। কিন্তু তা হয়নি। বরং গির্জা আরেকবার নিজের দুর্বল অবস্থান প্রমাণ করেছে। পোপ ও ক্যাথলিক খ্রিষ্টধর্মের নিজেদের বিচ্ছিন্ন করে রাখার এই পদক্ষেপের কারণে খ্রিস্টান ও গির্জা হযরত ঈসা (আ.)-এর বিশ্বাস থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। গাজা যুদ্ধে সরকার, ধর্ম ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান নির্বিশেষে

পশ্চিমা সভ্যতার দাবিদারদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। এর মধ্যে পশ্চিমা মডেলে রূপান্তরকৃত খ্রিস্টান ধর্ম যা গির্জাগুলোতে ঠাঁই নিয়েছে, সেটিও নিজের চরিত্র প্রকাশ করে দিয়েছে। হযরত ঈসা (আ.) ফিলিস্তিন নামক যে পূণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন, তা আজ শক্ত ও নরম উভয় পদ্ধতিতে ধ্বংসের প্রক্রিয়া চলছে। পরম পদ্ধতি হচ্ছে- ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ ও সেখানে ইউরোপীয় ইহুদিবাদীদের এনে বিলাসবহুল জীবনযাপনের সুযোগ করে দেওয়া। আর কঠিন পদ্ধতি- যা আমরা গাজায় গত এক বছরের বেশি সময় ধরে দেখছি। ফিলিস্তিনে এখন যা চলছে তা স্রেফ দখলদারিত্ব নয়, বরং ধ্বংস করার প্রক্রিয়া। সূত্র: পার্সটুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য