অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান অঞ্চল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান অঞ্চল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে,ভয়াবহ দাবনলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চল সিঙ্গাপুরের আয়তনের সমান জায়গা জুড়ে আগুনে পুড়ে গেছে। প্রতিবেদন আরো জানিয়েছে, গেল সপ্তাহে পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া চরম দাবানল পরিস্থিতির মুখে পড়ায় সেসময় অসংখ্য মানুষকে সরিয়ে নিতে হয়েছিল। সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার (২৭ ডিসেম্বর) দমকলকর্মীরা বলেছেন, তারা একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাতকারে লুক বলেন, আমরা এমন একটি

দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির