নায়ক কোলে তুললে ভয় করে: রাশ্মিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

নায়ক কোলে তুললে ভয় করে: রাশ্মিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
‘পুষ্পা টু’ সিনেমার একটি গানের দৃশ্যে পর্দায় একসঙ্গে নেচেছেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এবং নায়ক আল্লু অর্জুন। নাচের সময় বারবার রাশ্মিকাকে উঁচুতে তুলতে দেখা গেছে আল্লুকে। তবে এই সহজ ও রোমাঞ্চকর দৃশ্যের পেছনে ছিল রাশ্মিকার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাশ্মিকা জানিয়েছেন, দৃশ্যটি করতে গিয়ে তিনি মারাত্মক ভীত ছিলেন। কারণ, কেউ তাকে উঁচুতে তুললে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। যদিও সিনেমার পর্দায় নায়কদের নায়িকাদের কোলে তোলার দৃশ্য বেশ সাধারণ, রাশ্মিকার জন্য এটি ছিল এক চ্যালেঞ্জ। তিনি বলেন, “এমন দৃশ্য পর্দায় খুব সহজ দেখালেও, শুটিংয়ের সময় আমার খুব ভয় লাগছিল। উঁচুতে ওঠা সবসময়ই আমার জন্য অস্বস্তিকর।” ‘পুষ্পা টু’-এর এই বিশেষ গানের

দৃশ্যটি মুক্তি পাওয়ার পর থেকেই বেশ সাড়া ফেলেছে। রাশ্মিকার এই অভিজ্ঞতা দর্শকদের মনে নতুন কৌতূহল তৈরি করেছে, যা সিনেমার শুটিংয়ের পেছনের কাহিনিগুলোকেও আরও রোমাঞ্চকর করে তুলেছে। রাশ্মিকার ‘ফোবিয়া’ যে গানের দৃশ্যের কথা বলেছেন রাশ্মিকা, সেটি ‘পুষ্পা ২’-এর ইতিমধ্যেই জনপ্রিয় গান ‘পিলিংস’। সেই গানের দৃশ্যে পর্দায় নেচেছেন রাশ্মিকা এবং অল্লু দু’জনেই। নাচের সময়ে বহু বার রাশ্মিকাকে উঁচুতে তুলতে দেখা গিয়েছে আল্লুকে। রাশ্মিকা নিজেও লাফিয়ে উঠেছেন আল্লুর কোলে। পর্দায় বিষয়টি সহজ দেখালেও পর্দার আড়ালে তাঁর অভিজ্ঞতা কী ছিল, সেই কথাই জানিয়েছেন রাশ্মিকা। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে গানের একটি দৃশ্য শেয়ার করে লিখেছেন, ‘‘আমার অভিনয় জীবনের কঠিনতম কাজ ছিল পিলিংসের শুটিং। আল্লু অর্জুন স্যার

সাহায্য না করলে ওই গানের শুটিং করা আমার পক্ষে সম্ভবই হত না। উঁচুতে তুললে মারাত্মক ভয় লাগে আমার। আল্লু স্যার অনেক বুঝিয়ে সেই ভয় ভাঙিয়েছেন।’’ চিকিৎসকেরা অবশ্য বলছেন, রাশ্মিকার ওই ভয়ের একটা নাম আছে। এটি উচ্চতার ভয় বা অ্যাক্রোফোবিয়া কিংবা পড়ে যাওয়ার ভয় বাসোফোবিয়ারই একটি দিক। মানসিক সমস্যা থেকেই ওই ভয় তৈরি হতে পারে। তবে তা কাটানোর উপায়ও আছে। নানা জটিল মানসিক পরিস্থিতি থেকে ওই ধরনের ভয় তৈরি হতে পারে বলে জানাচ্ছেন মনোরোগ চিকিৎসক রাজেশ কুমার। নয়াদিল্লির উদগম মানসিক রোগ চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তিনি। রাজেশ জানাচ্ছেন, উচ্চতার ভয় বা পড়ে যাওয়ার ভয় আদতে গভীর উদ্বেগের প্রকাশ। যা তৈরি হয় দুর্বল মানসিক

স্থিতি অথবা কোনও কিছু নিয়ন্ত্রণে না থাকার বা নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে। আবার পুরনো কোনও ‘ট্রমা’ বা আতঙ্কের অভিজ্ঞতাও এর কারণ হতে পারে। রাজেশ বলছেন, ‘‘ওই ভয়টা শুধু শারীরিক নয়, ওর সঙ্গে আমাদের আবেগ এবং গভীর মানসিক যন্ত্রণা জড়িয়ে আছে। এমনও হতে পারে অনেক আগে আপনি হয়তো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলেন। সেই সময়ের যে ভয়, তা এখনও ভিতরে রয়ে গিয়েছে। এই ধরনের সমস্যাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ়অর্ডার, সংক্ষেপে পিটিএসডি।’’ চিকিৎসক বলছেন, কারও এমন সমস্যা থাকলে রশ্মিকার মতো ভয় হতেই পারে। অনেকেই ওই ভয়ের কারণে, খাদের ধারে দাঁড়ালে বা লিফ্‌টে উঠলে বা কেউ কোলে তুলে নিলে মাথা ঘোরে, গলা

শুকিয়ে যায়, হাত-পা ঠান্ডা হয়ে যায় বা শিরশিরানি অনুভূতি হয়, গা গুলোতেও পারে। অনেকেরই হৃদ্‌স্পন্দন দ্রুত লয়ে হতে থাকে। কারও আবার দমবন্ধ হয়ে আসে। ওই ধরনের ভয় মারাত্মক জায়গায় পৌঁছতে পারে। মানসিক চিকিৎসাই ওই ধরনের সমস্যার সমাধান করতে পারে। চিকিৎসক রাজেশ বলছেন, ‘‘যে কোনও ফোবিয়ার আদর্শ চিকিৎসা হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। ওই থেরাপি সাধারণত মনের অযৌক্তিক ভয় বা ভাবনাগুলোকে দূর করতে সাহায্য করে। রোগী নিজের ভয় বা আতঙ্ককে সামলাতে শেখেন ওই থেরাপির মাধ্যমে।’’ তবে তাৎক্ষণিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে যে কেউ গভীর শ্বাস-প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে পারেন, বা ভাবনাচিন্তাকে অন্য পথে চালিত করে কোনও সুখস্মৃতির কথা মনে করতে

পারেন। জল খেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল