পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
আসছে পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘রক্তবীজ ২’। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব বেশ সড়া ফেলেছিল টালিউডের বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিক্যুয়েল। সম্প্রতিই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম মোশন পোস্টার। আর সে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। আগের পর্বে মুখ্য ভূমিকায় দেখা যায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে। এবারও রয়েছেন আবির ও মিমি; তাদের পাশাপাশি ছবিতে নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি। সেই পোস্টার থেকে জানা যায়, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই

বিষয়ে কোনো সন্দেহ নেই। এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা গেছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কৌশানী। ‘রক্তবীজ ২’-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন কি না- তা বোঝা যাবে মুক্তির পর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন