রাতের অন্ধকারে চবি ছাত্রলীগ নেতার উপর কিরিচ হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

রাতের অন্ধকারে চবি ছাত্রলীগ নেতার উপর কিরিচ হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ সেশনের ছাত্র এবং ছাত্রলীগের পরিচিত মুখ ওয়াহিদুল আলমকে গতকাল রাত আনুমানিক ১০টার দিকে হামলা করে ফেলে রেখে যায় কিছু মুখোশধারী যুবক। ঘটনাস্থল ছিল সাইন্স ফ্যাকাল্টির বিপরীত পাশ। চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার পর অনেকেই চুপ। জানা গেছে, হামলাকারীরা কিরিচ দিয়ে আঘাত করে তার পায়ের রগ কাটার চেষ্টা করে। পরে তার ব্যবহৃত বাইকটি পাশে থাকা পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। ওয়াহিদুলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চবি মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে। এমন ঘটনা এখন প্রায়ই শোনা যায়, কিন্তু একটা সময় ছিলো যখন ছাত্ররাজনীতি মানেই ছিলো মতাদর্শের লড়াই, অস্ত্রের না। বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা নিরাপদে চলাফেরা করতো, এখন তারাই বেশি আতঙ্কে

থাকে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বলছে, “আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। কার কোন দল সেটা বড় কথা না, কার কতটা নিরাপত্তা আছে – সেটাই আজ জরুরি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম