লোক সমাগমে ব্যর্থ হয়ে অর্থের বিনিময়ে বৃদ্ধা-শিশুদের এনে ঝিনাইদহে এনসিপির পদযাত্রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

লোক সমাগমে ব্যর্থ হয়ে অর্থের বিনিময়ে বৃদ্ধা-শিশুদের এনে ঝিনাইদহে এনসিপির পদযাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির রোডমার্চ চলছে সারাদেশে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে এনসিপির রোডমার্চে অর্থের বিনিময়ে বিভিন্ন গ্রাম থেকে বৃদ্ধ ও শিশুদের ভাড়ায় এনে কর্মসূচিতে ফটোসেশনের অভিযোগ উঠেছে। বৃষ্টির মধ্যে কোমলমতি শিশুদের ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড় করিয়ে রাখা হয়। সামান্য অর্থের বিনিময়ে আসা বৃদ্ধ ও শিশুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মানবাধিকার বিরোধী সংগঠন। ভারতের এই বাহিনী খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বিএসএফ ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ১২‘শ নীরিহ

বাংলাদেশীকে নির্বিচারে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। চুয়াডাঙ্গা সীমান্তে বুধবার বিএসএফ কর্তৃক এক কৃষককে হত্যার ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, বিএসএফকে বলা হয় ট্রিগার হ্যাপি বাহিনী। এই বাহিনী খুন করতে চায়। খুন করা যার নেশা। আমরা অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা সীমান্তে মানুষ হত্যা কোনভাবেই মেনে নেব না। সাবেক উপদেষ্টা নাহিদ এসময় ভারতকে উদ্দেশ্যে করে বলেন, বাংলাদেশের মানুষের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করুন। অন্যথায় দেশের মানুষকে সাথে নিয়ে আমরা রুখে দাঁড়াবো। বুধবার রাত সাড়ে ৮টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবীতে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। নিহতদের পরিবারের নিরাপত্তার বিষয় উল্লেখ করে

তিনি জানান, জুলাই ঘোষণাপত্র জুলাইয়ের নিহত ও আন্দোলনকারীদের নিরাপত্তার কথা বলবে। তিনি বলেন, আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র চাই। আমরা নতুন সংবিধানের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি। তিনি আরো বলেন, আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। তারপরও আন্দোলন থেকে আমরা পিছপা হইনি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহ জেলা আহবায়ক তারেক রেজার সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সদস্য সচিব আক্তার হোসেন , প্রধান মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জাড়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমাইরা

নুর, এনসিপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ময়নুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া পথসভায় জুলাইয়ে শৈলকূপার নিহত ছাব্বিরের পিতা আমোদ আলী মন্ডল ও রাকিবের মাতা ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার হাফিজা বেগম বক্তৃতা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে