খুলনা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি

সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?

খুলনা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে গতকাল মঙ্গলবার থেকে চলাচল শুরু করেছে নতুন দুই ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস। এমনিতে খুলনা থেকে অন্য তিন ট্রেনে ভিন্ন রুটে ঢাকায় যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘণ্টা। বেনাপোল থেকেও ঢাকায় যেতে প্রায় একই সময় লাগত। তবে নতুন দুই ট্রেন চালু হওয়ায় মাত্র ৪ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবেন যাত্রীরা। গতকাল নবনির্মিত পদ্মা রেল সংযোগে দুটি ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সকালে কমলাপুর স্টেশনে রেল সচিব ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। লোকোমোটিভ, বগি ও জনবলের ব্যবস্থা না করেই

স্টেশন, রেললাইনের বিস্তার করা হয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন রেলপথ উপদেষ্টা। তিনি বলেন, সরকারকে সব খাতেই ভর্তুকি দিতে হচ্ছে। তাই লোকসানি রেলকে স্বাবলম্বী হতে হবে। অপব্যয়কে দুর্দশার বড় কারণ হিসেবেও তুলে ধরেন তিনি। খুলনা স্টেশন থেকে গতকাল সকাল ৬টায় জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে যায়। নড়াইল দিয়ে পদ্মা সেতু হয়ে ট্রেনটি ঢাকা পৌঁছাতে সময় লেগেছে পৌনে ৪ ঘণ্টা। সকাল ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর পৌঁছে। এটি আবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছানোর কথা রয়েছে। খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ যাত্রী নিয়ে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস। এ সময় যাত্রীদের সঙ্গে রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধন অনুষ্ঠান। খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, সোমবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন ট্রেনটি চলাচল করবে। জাহানাবাদ এক্সপ্রেস যশোরের নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও নকশি কাঁথা এক্সপ্রেস মেইল ট্রেন চলাচল করবে আগের নিয়মে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল বিকেল সাড়ে ৪টায় বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ৯২৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আশা করা হচ্ছে, মাত্র পৌনে চার ঘণ্টায় ট্রেনটি ঢাকা পৌঁছাবে। এর আগে গতকাল বিকেলে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম রূপসী বাংলা

ট্রেন চলাচল উদ্বোধন করেন। রূপসী বাংলা এক্সপ্রেস সপ্তাহে সোমবার বিরতি রেখে দিনে দু’বার নিয়মিত যাতায়াত করবে। যাত্রাপথে ট্রেনটি যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা জংশনে থামবে। এদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কালো পতাকা বেঁধে বিক্ষোভ করেছে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। গতকাল বিকেলে যশোর জংশনে সমাবেশ এবং সন্ধ্যায় রূপসী বাংলা এক্সপ্রেসে কালো পতাকা বেঁধে দেয় তারা। মাত্র একটি ট্রেন দিয়ে যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ করে সংগঠনটি। সংগ্রাম কমিটির নেতারা অবিলম্বে ঢাকা-বেনাপোল রুটে দুটি ট্রেনসহ পূর্বঘোষিত ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ