ম্যাকসুইনি বাদ, অজি শিবিরে ১৯ বছরের ওপেনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

ম্যাকসুইনি বাদ, অজি শিবিরে ১৯ বছরের ওপেনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি দুই টেস্টের দল থেকে অস্ট্রেলিয়ার ওপেনার নাথান ম্যাকসুইনি বাদ পড়েছেন। তার জায়গায় ভারতের বিপক্ষে চলামান সিরিজে ডাকা হয়েছে ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কোনসটাসকে। ম্যাকসুইনি সিরিজের প্রথম তিন টেস্টে ব্যর্থ হয়েছেন। তিনি যথাক্রমে ১০, ০ ও ৩৯, ১০* এবং ৯, ৪ রান করতে পেরেছেন। অন্য দিকে কোনসটাস গত মাসে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন। সর্বশেষ ভারতের বিপক্ষে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে খেলেন ১০৭ রানের ইনিংস। পরেই শেফিল্ড শিল্ডে ৮৮ রানের ইনিংস খেলেন। বয়স কম হলেও কোনসটাসকে মনে করা হচ্ছিল ডেভিড ওয়ার্নারের উত্তরসূরী। ওয়ার্নারের বিদায়ের পর দলে ঢোকার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন এই তরুণ। কিন্তু

টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞতা বিবেচনা করে ম্যাকসুইনিকে সুযোগ দিয়েছিল। এবার সিরিজ জয়ের লড়াইয়ে সুযোগ আসল ১১টি প্রথম শ্রেণির ম্যাচ দুই সেঞ্চুরি ও তিন ফিফটি করা কোনসটাসের। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘স্যাম প্রথমবার দলে ডাক পেল। তার ব্যাটিংয়ের ধরন একটু ভিন্ন। আমরা তাকে দেখতে এবং উন্নতির সুযোগ দিতে মুখিয়ে আছি।’ ম্যাকসুইনির পরবর্তীতে ভালো করার সুযোগ আছে বলেও মন্তব্য করেছেন বেইলি, ‘আমরা সুইনিকে নিয়ে আত্মবিশ্বাসী। তার টেস্ট টেম্পারমেন্ট ভালো। তাকে বাদ দেওয়া কঠিন ছিল। আমরা কেবল ভিন্ন একটা লাইনআপ দাঁড় করাতে চেয়েছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম