বিজয় দিবসের অনুষ্ঠানের পাশে ছুরিকাঘাতে ২ তরুণ নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ December, ২০২৪

বিজয় দিবসের অনুষ্ঠানের পাশে ছুরিকাঘাতে ২ তরুণ নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ December, ২০২৪ |
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুইদল কিশোরের মধ‍্যে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার রাত ১১টার দিকে নাচোল মল্লিকপুর বাজারে শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নাচোল উপজেলার খোলশী গ্রামের এজাবুল হকের ছেলে মো. মাসুদ রানা ও ফতেপুর এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। আহতরা হলো- উপজেলার খোলসী গ্রামের মো. আলমের ছেলে মো. রজব আলী ও একই এলাকার আ. রব্বানীর ছেলে. মো. আরমান। এদের মধ্যে রজব আলীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের বরাতে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে দুজন নিহত এবং দুজন

আহত হয়। এ ঘটনা পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান