হজ করে বাড়ি ফেরা হল না, সড়কে নিহত ৩, আহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪
     ৫:৪৩ অপরাহ্ণ

হজ করে বাড়ি ফেরা হল না, সড়কে নিহত ৩, আহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৩ 158 ভিউ
পবিত্র হজ্ব সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের ১ বছরের শিশু সন্তান মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশন বিহীন বালু বাহী ডাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং এর পিকআপ এর ত্রি-মুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে ঢাকা থেকে মাধবপুর গামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটেছে। রায়গঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার

১১ মাসের কন্যা শিশু রাইছা, একই গ্রামের ফজিলাতুন্নেছা(৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া(২০)মারা যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা(৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রো যোগে বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০)কে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট সোনার বাজারে বড় স্বস্তি, কমলো দাম অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের ৩০ কোটির চুক্তিতে ১৬ কোটিই পানিতে: প্রেস সচিবের ভাইয়ের ভুয়া কাগজে নিঃস্ব ডা. শাহরিয়ার গৃহকর্মী নির্যাতন ‘নাটক’ ৩৭ হাজার কোটির বোয়িং ডিল: ‘পথের কাঁটা’ সরাতেই এমডি গ্রেপ্তার বাংলাদেশ অস্থিতিশীল হলে দিল্লিও নিরাপদ নয়: দক্ষিণ এশিয়ার সামনে এক ভয়ংকর সতর্কঘণ্টা ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বিএনপি এখন মার্কিন দূতাবাসের ‘পুতুল’, তারেক রহমান তাদের হাতে জিম্মি: সজীব ওয়াজেদ