সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের ‘তাণ্ডব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের ‘তাণ্ডব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে ‘তাণ্ডব’ চালিয়েছে বিদ্রোহীরা। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এ হামলার ঘটনা ঘটে। তবে তার আগেই কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননের হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নসরুল্লাহর ছবি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া দূতাবাসের ভেতরের সব জিনিসপত্র তছনছ করে ফেলা হয়। এমনকি মালামাল লুটও করা হয়েছে। এদিকে সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-অ্যারাবিয়া থেকে নেওয়া ভিডিও (ফুটেজ) সম্প্রচার করে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলা হয়েছে, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। বিভিন্ন নেটওয়ার্কে প্রচারিত ছবিতে আপনারা সেটি দেখেছেন।’ এএফপির

একজন ফটোগ্রাফার ঘটনাস্থল থেকে জানান, অভিজাত মাজেহ এলাকায় ইরান দূতাবাস ভবনের মেঝেতে ভাঙা কাচ ও আসবাবপত্র পড়ে আছে। লোকজন সেখানকার জিনিসপত্র লুট করে ট্রাকে জড়ো করছিল। বিভিন্ন কক্ষের ফাইল ক্যাবিনেট ও ড্রয়ারগুলো খোলা পড়ে ছিল। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল কাগজপত্র, ফাইলসহ নানা জিনিস। আরেকটি কক্ষে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ছবির পোস্টার ভাঙা অবস্থায় থাকতে দেখা যায়। এমনকি লেবাননের হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নসরুল্লাহর বাঁধানো ছবিও ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে ছিল। তেহরান টাইমসের প্রতিবেদনে দূতাবাসে হামলার সঙ্গে বিদ্রোহী শক্তিগুলো জড়িত বলে অভিযোগ করা হয়েছে। তবে সংবাদমাধ্যমটির এ দাবি তাৎক্ষণিক আলাদাভাবে যাচাই করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড