মহাসমাবেশের ডাক ইমরান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৪

মহাসমাবেশের ডাক ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৪ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবার মহাসমাবেশের ডাক দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ডাক দেন তিনি। সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৩ ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দেন তিনি। নভেম্বরে ইসলামাবাদে পিটিআই সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের শ্রদ্ধা জানানোই মহাসমাবেশের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। মহাসমাবেশে অন্য বিরোধী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। পিটিআইয়ের নির্বাচনি রায় পুনর্বহাল, দলের নেতাকর্মীদের মুক্তি এবং ২৬তম সংশোধনী রদ করার দাবি জানিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। ২৬তম সংশোধনীর কারণে দেশে স্বৈরশাসন কায়েম হয়েছে বলে আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন খান। রাজধানী ইসলামাবাদে পিটিআই

সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের পর ২৭ নভেম্বর সকালে দলের নেতারা তাদের সমর্থকদের নিয়ে সরকার ঘোষিত ‘রেড জোন’ থেকে পিছু হটে। দুটি দাবি উল্লেখ করে ইমরান খান বলেন, এগুলো মেনে না নিলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। গত নভেম্বরে পিটিআইয়ের আন্দোলনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড