দগ্ধ আব্দুল্লাহকেও বাঁচানো গেল না, মোট মৃত্যু ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪

দগ্ধ আব্দুল্লাহকেও বাঁচানো গেল না, মোট মৃত্যু ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ |
রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় ওই শিশুর বাবা-মা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ নামে দগ্ধ এক শিশু আজ (শুক্রবার) সকাল সোয়া ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় অন্যদের মধ্যে শাহজাহান নামে এক ব্যক্তি ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে

ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া শাহজাহানের স্ত্রী স্বপ্না ১৪ শতাংশ ও শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার শ্বাসনালি পুড়ে গিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। গত রোববার (২৪ নভেম্বর) ভোর রাতে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশু-নারীসহ ৭ জন দগ্ধ হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব