প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ December, ২০২৪

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ December, ২০২৪ |
আসামে হোটেল, রেস্টুরেন্ট ও প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার আসাম মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে সরকারের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছে বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী বলেছেন, আগের এই সংক্রান্ত আইনের পরিধি বাড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়াই নিষিদ্ধ করা হয়েছে। আগের গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইনে বলা হয়েছিল কোনও হিন্দু ধর্মস্থানের আশপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না। জানা গেছে, ২০২১ সালের ক্যাটেল প্রিজারভেশন আইনে সংশোধনী এনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। বিরোধী দল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট গো মাংস

খাওয়া নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেপি অবশ্য গরু রক্ষার পক্ষে সবসময় প্রচার চালিয়ে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান