সরকারি অ্যাম্বুলেন্স রোগীর বদলে ভাড়ায় বস্ত্র টানছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

সরকারি অ্যাম্বুলেন্স রোগীর বদলে ভাড়ায় বস্ত্র টানছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
গরীব রোগীদের জন্য জরুরী চিকিৎসা সেবার অ্যাম্বুলেন্সে ব্যবসায়ীদের কাপড় পরিবহনে ব্যবহার করার অভিযোগ উঠেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার রহমান মার্কেটের সামনে কাপড় বোঝাই অ্যাম্বুলেন্স নিয়ে স্থানীয়দের হাতে চালককে ধরা পড়লে বিষয়টি জানা যায়। অ্যাম্বুলেন্সটির সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে। চালকের নাম আওয়াল। স্থানীয় সূত্রে জানা যায়, গরীব রোগীদের পরিবহন সেবার জন্য উপজলে প্রশাসনকে চলতি বছরেই একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স প্রদান করে জাপান বাংলাদেশ (জাইকা)। এই অ্যাম্বুলেন্স উপজেলার প্রান্তিক মানুষদের সেবার কাজে ব্যবহার করার কথা। কিন্তু লোকচক্ষুর আড়ালে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স দিয়ে কাপড় ব্যবসায়ীর ভাড়া খেটে আসছিলেন চালক আওয়াল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সারিয়াকান্দি রহমান মার্কেটের সামনে

অ্যাম্বুলেন্স থেকে কাপড় নামানোর সময় স্থানীয়রা উৎসুক হয়ে এগিয়ে গেলে দেখতে পায় সেখানে কোনও রোগী নেই। চারজন ব্যবসায়ি তাদের ক্রয়কৃত নতুন কাপড় নামাচ্ছে গাড়িটি থেকে। তখন চার ব্যবসায়ি জানান, তাদের ভাড়াকৃত গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় অ্যাম্বুলেম্স ভাড়া করেন। এ সময় ব্যবসায়িরা এই কাজকে সমাজ সেবা বলে উল্লেখ করেন। কিন্তু পরবর্তীতে আরও মানুষ জড়ো হলে তারা ঘটনাস্থল থেকে সরে পড়েন। কাপড় পরিবহনের বিষয়টি স্বীকার করে চালক আওয়াল বলেন, আমি চারজন মানুষসহ এসব কাপড় ঢাকা থেকে সারিয়াকান্দিতে নিয়ে আসছি। নিউজ করবেন? করেন সমস্যা নাই । কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানাযায়, এই ড্রাইভার আওয়াল আগে রেন্ট কারের গাড়ি চালাতেন। এ কারনে ব্যবসায়ীরা সবাই তাকে চেনেন। এখন

সরকারী অ্যাম্বুলেন্স দিয়ে পরিচিত ব্যবসায়ীদের মালামাল আনা নেয়া করেন আওয়াল। এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহারিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই।আমি খোজ খবর নিয়ে এ ব্যাপারে মন্তব্য করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার