মহিলা কনস্টেবলকে মারধর ও জোর করে চুমু ! ভাইরাল ভিডিও… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

মহিলা কনস্টেবলকে মারধর ও জোর করে চুমু ! ভাইরাল ভিডিও…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে মারধর করা হল এক মহিলা কনস্টেবলকে। জোর করে চুমুও খাওয়া হল তাঁকে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ জুড়ে হইচই পড়েছে। তোলপাড় সমাজমাধ্যমও। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে নারী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, একজন মহিলা কনস্টেবল যদি সুরক্ষিত না থাকেন, তা হলে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায়? পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোরাদাবাদের রাস্তা দিয়ে হাঁটছেন এক মহিলা কনস্টেবল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর নাম আমরিন। এমন সময় এক তরুণ বাইকচালক তাঁর সামনে এসে দাঁড়ান। কিছু ক্ষণ দু’জনের

মধ্যে বাগ্‌বিতণ্ডা চলে। এর পর বাইক থেকে নেমে ওই তরুণ আমরিনকে চড় মারেন। মাটিতে ফেলে দেন তাঁকে। জোর করে চুম্বনও করেন। এর পর মাটি থেকে উঠে ওই যুবককে পাল্টা মারতে শুরু করেন আমরিন। তাঁদের আটকানোর চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত এক বৃদ্ধ। এর পর ওই তরুণ আমরিনকে ছেড়ে দিলেও আরও জনা কয়েক যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীকে মারধর শুরু করেন। তাঁর পেটে লাথিও মারা হয়। এর পর স্থানীয়দের হস্তক্ষেপে ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পুরো বিষয়টি ওই রাস্তায় থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করছেন মহিলা কনস্টেবল। তদন্তে

নেমেছে পুলিশ। মোরাদাবাদ পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সিভিল লাইন্‌স পুলিশ স্টেশনের এক মহিলা কনস্টেবলের সঙ্গে কিছু লোকের দুর্ব্যবহার, হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ