৪২০ দিন গাজ়ায় পণবন্দি! ট্রাম্প ও নেতানিয়াহুর কাছে আর্জি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

৪২০ দিন গাজ়ায় পণবন্দি! ট্রাম্প ও নেতানিয়াহুর কাছে আর্জি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
মাত্র ২০ বছর বয়স। তবে এই ২০ বছরের জীবনে ৪২০ দিন তিনি কাটিয়ে ফেললেন পণবন্দি হয়েই। এ বার মুক্তি চাই! আমেরিকার নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে তাঁর কাতর আর্জি, ‘‘হামাসের হাত থেকে উদ্ধার করুন।’’ এডেন আলেকজান্ডার নামে ওই তরুণ ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সদস্য হিসাবে গাজ়ায় যুদ্ধে গিয়েছিলেন। গত বছর ৭ অক্টোবর গাজায় গিয়ে আর ফেরেননি তিনি! প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে পণবন্দি হন তিনি। শনিবার হামাসের তরফে প্রকাশ করা হয়েছে ওই পণবন্দি তরুণের ভিডিয়ো। সেই ভিডিওতে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল— দুই দেশের নাগরিকত্ব রয়েছে আলেকজান্ডারের। হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, কাঁদতে কাঁদতে দুই

দেশের প্রধানের কাছে মুক্তি চেয়ে আর্জি জানাচ্ছেন। আলেকজান্ডারের ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। ‘অত্যন্ত নিষ্ঠুর’ বলে হামাসকে নিশানা করেছে আমেরিকা প্রশাসন। তারা আরও জানিয়েছে, সরকার আলেকজান্ডারের পরিবারের পাশে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু