চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তিট পরিচয় জানা যায়নি। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম। স্থানীয়রা এবং আহতরা জানায়, শনিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড চৌদ্দগ্রাম বাজার ও ফকিরবাজারের উদ্দেশ্যে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকামেট্রো-ব-১৪-৫৫৫৪) পথিমধ্যে দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটি ধুমড়ে মুচড়ে গেলে আহত হন ভুন, তরুণ, সম্পন্ন ও জাহিদুল হকসহ অজ্ঞাতনামা আরও একজন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ

ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির(৫০) লাশ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!