মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
গাজার আগ্রাসন যেন শেষ হচ্ছেই না। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। গাজা ও লেবাননের এই যুদ্ধ নিয়ে একেক দেশের একেক মতামত দেখা যায়। এরই মধ্যে গাজার এই আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ান জানান, তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, গাজা ও লেবাননের জনগণকে সাহায্য দিয়ে যাচ্ছে তার দেশে। ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সে সঙ্গে গাজা ও লেবাননে

ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে জনমত রয়েছে। এরদোয়ানের গতকালের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ