জেলেদের চাল পাচ্ছেন প্রবাসী-সচ্ছল-মৃতরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

জেলেদের চাল পাচ্ছেন প্রবাসী-সচ্ছল-মৃতরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
লক্ষ্মীপুর কমলনগরে জেলেদের ভিজিএফের চাল পাচ্ছেন না প্রকৃত জেলেরা। জেলেদের চাল পাচ্ছেন প্রবাসী, মৃত ও নামে-বেনামের প্রভাবশালী ব্যক্তিরা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নে ৬০০ জেলের মধ্যে প্রায় ৪০০ জন ও চরকালকিনি ইউনিয়নে ৩ হাজার জেলের তালিকার মধ্যে ৬০০ জনের নামই ভুয়া পেয়েছে মৎস্য অফিস। এসব নাম বাদ দেওয়ার কাজ করছে উপজেলা মৎস্য অফিস। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলেদের জন্য সরকারি ভিজিএফ সহায়তার চাল বিতরণের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পুরোনো। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে চলমান হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে যাচাই-বাছাই করা হয়। অভিযোগ উঠেছে, বিগত সরকারের সময় স্থানীয় মৎস্য অফিস বিভিন্ন ইউনিয়নের এক শ্রেণির

সুবিধাভোগী দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জেলেদের ভিজিএফ কার্ড দেয়। এতে প্রকৃত জেলেদের পরিবর্তে ভুয়া জেলেরা সরকারি এই সুবিধা পাচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মেঘনা নদীর অভয়াশ্রমে বছরের অক্টোবর-নভেম্বরের ২২ দিন মা ইলিশ রক্ষায়, নভেম্বর থেকে মে পর্যন্ত জাটকা ইলিশ সংরক্ষণ এবং মে থেকে জুলাই ৬৫ দিন নদীতে সব ধরনের জাল ফেলাসহ মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় জেলেদের খাদ্য সহায়তার জন্য জেলেপ্রতি ৪০ কেজি করে চার মাস, ২৫ কেজি করে ২২ দিন ও ৬৫ দিনের জন্য ৮৬ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চালু রয়েছে; কিন্তু পূর্ব নির্ধারিত জেলে কার্ডের বিপরীতে বরাদ্দপত্র (ডিও লেটার)

মতে গুদাম থেকে চাল বুঝে নেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মৎস্য অফিস এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। প্রকৃত জেলে হওয়া সত্ত্বেও কার্ড করতে দাবি করা টাকা না দেওয়ায় চরকালকিনির ৩ নম্বর ওয়ার্ডের জেলে মো. রুবেল ও নুরুল করিমের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে একই ইউনিয়নের মৃত হাফিজউল্যাহ, আলী হোসেন, প্রবাসী বাহার উদ্দিন, মো. কবিরের নামসহ ‘অস্তিত্বহীন’ ৬০০ জন ভুয়া জেলের নাম পাওয়া গেছে তালিকায়। এ ইউনিয়নে ৩ হাজার জেলে কার্ডের মধ্যে ৬০০ জনের ভুয়া তথ্য বেরিয়ে আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া হাজিরহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিবের

যোগসাজশে সচ্ছল পরিবার পাচ্ছে জেলেদের চাল। জানা গেছে, হাজিরহাট ইউনিয়নে জেলের তালিকায় চারশর বেশি ভুয়া জেলে রয়েছে। তৎকালীন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে ভুয়া জেলেদের নাম দিয়েছেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মহসীন বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে হওয়া বরাদ্দপত্রের বিপরীতে গুদাম থেকে খাদ্য সহায়তার চাল একসঙ্গে সরবরাহ করা হয়। চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. ছায়েফ উল্যাহর দাবি, বাদ পড়া জেলেদের অধিকাংশই এখন বয়স্ক। এ ছাড়া কিছু জেলে তাদের পেশা পরিবর্তন করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, কমলনগর উপজেলায় নিবন্ধিত মোট জেলের সংখ্যা ১৩ হাজার ১৬৭ জন। এর মধ্যে চরকালকিনি

ইউনিয়নের ৩ হাজার জেলের নাম রয়েছে। চলমান হালনাগাদ তালিকা থেকে কালকিনি ইউনিয়নের ভুয়া, প্রবাসী ও মৃত ব্যক্তিসহ ৬০০ জনকে বাদ দেওয়া হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নেই হালনাগাদ করার কাজ চলছে। এ ছাড়া তালিকা তৈরিতে অনিয়ম-দুর্নীতির ঘটনা তিনি যোগদানের আগের। তিনি আরও বলেন, এ ছাড়া হাজিরহাট ইউনিয়নে একাধিকবার জেলেদের নাম হালনাগাদে চিঠি দেওয়া হয়েছে। তারা হালনাগাদের চিঠিকে গুরুত্ব দিচ্ছে না। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, বিভিন্ন ইউনিয়নের জেলেদের তালিকায় ভুয়া নামের বিষয়ে আমরা তথ্য যাচাই-বাছাই করে হালনাগাদের কাজ করছি। প্রকৃত জেলেদের নাম তালিকায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল