পিটিআইর ‘শেষ ডাক’ শেষ হয়নি, যা বললেন গান্দাপুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

পিটিআইর ‘শেষ ডাক’ শেষ হয়নি, যা বললেন গান্দাপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আন্দোলন (শেষ ডাক) এখনও চলছে। কেবল ইমরান খানই এটি শেষ করার সিদ্ধান্ত নিতে পারবেন। বুধবার মানসেহরায় এক প্রেস কনফারেন্সে কেপি মুখ্যমন্ত্রী এ কথা বলেন। এর আগে, বুধবার ভোরে পিটিআই একটি ‘অস্থায়ী স্থগিতাদেশ’ ঘোষণা করে। কারণ মধ্যরাতের ক্র্যাকডাউনে আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ নিয়ে প্রেস কনফারেন্সে গান্দাপুর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের উদ্যোগে শুরু হওয়া এই বিক্ষোভ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়। এটি পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি বৃহত্তর লড়াই। তিনি দাবি করেন, পিটিআই একটি অহিংস ও শান্তিপূর্ণ দল হলেও সরকার তাদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিচ্ছে। যার মধ্যে রয়েছে অবৈধ গ্রেফতার, বিক্ষোভকারীদের

বিরুদ্ধে সহিংসতা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা। গন্দাপুর বলেন, ‘ইমরান খান যতক্ষণ বলবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এটি কেবল একটি রাজনৈতিক বিক্ষোভ নয়, এটি আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই’। ‘সরকার যত বাধাই দিক না কেন, এই আন্দোলন চলবে’ জানিয়ে কেপি মুখ্যমন্ত্রী বলেন, কারণ এটি পাকিস্তানের নাগরিকদের মর্যাদা রক্ষা এবং মৌলিক স্বাধীনতার জন্য একটি বৃহত্তর সংগ্রামের অংশ। গান্দাপুর এ সময় আন্দোলনের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি আমাদের কর্মীদের ত্যাগের জন্য স্যালুট জানাই। এটি শুধু আজকের জন্য নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রাম’। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইমরান খান এটি শেষ করার ডাক না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালু থাকবে এবং এটি ভবিষ্যতের

জন্য বাঁচিয়ে রাখা হবে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা আফগান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৭ বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল রুপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড: ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হতে পারে? পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে যুবক নিহত রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা