পুতিনের ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সিনেটরদের সমর্থন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

পুতিনের ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সিনেটরদের সমর্থন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিপক্ষের আগ্রাসনের জবাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গৃহীত পদক্ষেপকে রুশ সিনেটররা সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন। বুধবার রুশ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েনকো এক বার্তায় এমনটাই জানিয়েছেন। ভ্যালেন্তিনা বলেন, ‘এ বিষয়ে অনেক সিনেটর তাদের মতামত দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এবং সুপ্রিম কমান্ডারের কার্যক্রম আমরা সর্বসম্মতভাবে সমর্থন করি’। এমনকি ফেডারেশন কাউন্সিল রাশিয়ার সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সিনেটরদের শুভেচ্ছা জানিয়ে রুশ ফেডারেশন কাউন্সিলের স্পিকার বলেন, ‘আপনাদের অবস্থানের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রেক্ষাপট সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছিল

কিয়েভকে। এরপরই মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের সামরিক স্থাপনায় হামলা চালায় ইউক্রেন। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া তাদের সর্বাধুনিক অপরমাণু (non-nuclear) ওরেশনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কারখানা ইউজমাশ প্ল্যান্টে আঘাত হানে, যা বর্তমানে ডিনেপ্র (আগে দিনেপ্রোপেত্রোভস্ক) নামে পরিচিত। পুতিনের সতর্কবার্তা এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, পশ্চিমের উসকানিমূলক নীতি চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। এমন প্রেক্ষাপটে পুতিনের সঙ্গে রাশিয়ার সিনেটরদের ঐকমত্য এবং প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থন দেশটির সামরিক ও কৌশলগত অবস্থানের গুরুত্বকে আরও জোরদার করেছে। পশ্চিমা দেশগুলোর হামলার জবাবে রাশিয়ার এই

পালটা পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সঞ্চার করতে পারে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী