বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ সকাল থেকে এখনো পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৭টা) ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৯টা থেকে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান অবরোধ করে রাখে। এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ৭ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রবিবার বেতন দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অবরোধ তুলে নেয়। রবিবার (২৪ নভেম্বর) বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্কের শ্রমিকেরা সোমবার থেকে আবারও আন্দোলনে নেমেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের

প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। যারা বেতন পাননি তারা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সোয়া ৭টা) পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেচে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। আন্দোলনরত শ্রমিকেরা জানান, বেতনের দাবিতে ১৪ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকার ম্যাসেজ পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮টার দিকে শ্রমিকেরা সড়ক

অবরোধ প্রত্যাহার করেন। শনিবার সারাদিন শ্রমিকদের মুঠোফোনে বেতনের ম্যাসেজ না আসায় তরা রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। বেতন না পাওয়ায় তারা সড়কে টায়ারে আগুন জ¦ালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। চন্দ্রা-নবীনগর অবরোধের ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক বেতন পেয়েছেন। অনেকে এখনো বকেয়া বেতন পাননি। শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করায় সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা