শরণার্থীদের ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য জমি দেবে টেক্সাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

শরণার্থীদের ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য জমি দেবে টেক্সাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
অবৈধ শরণার্থীদের জন্য ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য প্রায় ১৪শ একর জমি দিতে চেয়েছে টেক্সাসের ল্যান্ড কমিশনার ডন বাকিংহ্যাম। সংবাদমাধ্যমকে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে ডন বাকিংহ্যাম বলেছেন, শরণার্থীরা হিংস্র ও বিপজ্জনক। দেশে অনুপ্রবেশ করার পর বিভিন্ন ধরণের গুরুতর অপরাধ জড়িয়ে পড়ছে তারা। কয়েকদিন আগে একজন অ্যামেরিকান নারী তাদের হাতে নিহত হয়েছেন। তাই দেশকে নিরাপদ রাখতে অ্যামেরিকার মাটি থেকে তাদেরকে দূর করতে হবে। এজন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চান তারা। সাবেক পুলিশ কর্মকর্তা টম হোম্যান বলেছেন, জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলায় দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই প্রচুর অবৈধ

শরাণার্থী গ্রেফতার হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান তিনি। শুক্রবার ফক্স নিউযকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, হিংস্র অপরাধীদের জন্য ডিটেনশন সেন্টারের পরিকল্পনা করা হয়েছে। ল্যান্ড কমিশনার আরো বলেছেন, ট্রাম্প প্রশাসনের ভালো অংশীদার হিসেবে কাজ করতে চান তারা। এজন্য ১৪০২ একর জায়গা দিতে চান। এ প্রসঙ্গে রাইস ইউনিভার্সিটি ‘সেন্টার ফর ইউএস মেক্সিকো বর্ডারে’র ডিরেক্টর টনি পায়ান বলেছেন, ট্রাম্প প্রশাসন এর আগেও তাঁবু আকারে ডিটেনশন সেন্টার স্থাপন করেছিল। ডেমোক্র্যাটদের নীতির কারণে অ্যামেরিকার মানুষ সত্য থেকে বিভ্রান্ত হয়েছে। অনেক অভিবাসী শিশু মা-বাবার কাছ থেকে হারিয়ে গেছে এবং তাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটেছে বলে জানান ল্যান্ড কমিশনার। ওকলাহোমার রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট বলেছেন, সেখানকার

অবৈধ অভিবাসীরা আইন ভঙ্গ করছে এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত। তাদের হাত থেকে ওকলাহোমার বাসিন্দা এবং স্টেইটকে রক্ষা করতে চান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …