হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
পিরোজপুরের নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ছাত্রদল কর্মীরা হলেন—মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অভিযুক্তরা হলেন—উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী। হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম জানান, সকালে জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি

পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। আবার ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিঅ্যাক্ট দিয়েছে। এ ঘটনা নিয়ে মারামারি হয়েছে। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, আহত সিয়াম ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন

রয়েছেন। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন জানান, মারামারির ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ ‘চাহিবা মাত্র’ মিলছে না টাকা দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি, কিন্তু কীভাবে? অবশেষে ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা গুহার ভেতর পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে : শুভেন্দু যুক্তরাষ্ট্রে ‘মসজিদে’ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা রোদ-বৃষ্টি মাথায় ১৮৫ টাকা সাশ্রয়ের লড়াই