বিএনপি-ইউনূস যাই বলুক, আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: পার্থ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

বিএনপি-ইউনূস যাই বলুক, আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: পার্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অবশ্যই ফেরানো উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে তিনি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের ওপর অত্যাচার করেছে, ভোটের অধিকার গণতন্ত্রের গলাটিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং এই সংবিধান দিয়ে যেকোনো সরকার পরিচালিত হলে তাদের ফ্যাসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। বিজেপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। এই

সংবিধান আজকের দিনের কথা বলে না। সুতরাং এর সংস্কার চাই। সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। বিশ্বাস করি, নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে।’ আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করেন আন্দালিভ রহমান। বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায়, মানুষ হত্যায় যাবে—এ ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে মনে করেন তিনি। অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহ আইন পাস করা উচিত মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, যাদের দুর্নীতির জন্য বিদেশের মাটিতে দেশের সম্মানহানি হয়, দেশের মানুষ ছোট হয়, যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে

চায় না—এ ধরনের অপরাধীরা ফরমাল (স্বাভাবিক) চোর না। তারা বিশেষ চোর। এদের জন্য বিশেষ আইন থাকা উচিত। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুডিশিয়াল কমিশনের বিচারক নিয়োগ—এই ব্যাপারগুলো আগামী দিনে যারা সরকারে আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, তাদের বসে এগুলো করা উচিত বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যের দায়িত্বের বিষয়ে সংবিধানে কিছু নেই উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, সংবিধানে এটা থাকা দরকার। আন্দালিভ রহমান

আরও বলেন, ‘কিছু প্রস্তাব আছে, অবশ্যই কোনো নির্বাচিত সরকারের ঠিক করা উচিত। কিছু প্রস্তাব আছে, সেগুলো সব দল মিলে, যেহেতু এটি জনগণের সরকার—সবাই একমত হলে সে প্রস্তাবগুলো দিতে পারি। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেগুলো আমলে নিতে পারে।’ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পর্কে আন্দালিভ রহমান বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ আছে। সেটি কোনো নির্বাচিত সরকারের করা উচিত। প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাব তুলে ধরে বিজেপি চেয়ারম্যান বলেন, প্রবাসীদের নির্বাচনের সুযোগ দিতে হবে। প্রবাসী কোটা ও তৈরি পোশাকশ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার