ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় শামীমকে।
ডিবি পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে তার মেয়ে আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ
মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর ও আব্দুর রহমানসহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়। এজহারে উল্লেখ করা নামের ৯৮ নম্বর আসামি জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার (৪৫)। শামীম তালুকদার নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, শামীম তালুকদারকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।