ম্যাট গেইটযের প্রতিবেদন নিয়ে অচলাবস্থায় এথিকস কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

ম্যাট গেইটযের প্রতিবেদন নিয়ে অচলাবস্থায় এথিকস কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
ম্যাট গেইটযের বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করবেনা হাউয এথিকস কমিটি। এ বিষয়ে চুক্তিতে পৌছাতে ব্যর্থ হয়েছে কমিটির রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক সদস্যরা। অপ্রাপ্তবয়স্কের কিশোরীর সাথে যৌন সম্পর্ক স্থাপন ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ মাদক গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছেন গেইটয। তবে কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা বলছেন, তারা প্রতিবেদনটি প্রকাশ করার পক্ষে ৫ রিপাবলিকান ও ৫ ডেমোক্র্যাটিক সদস্যকে নিয়ে গঠিত হাউয এথিকস কমিটি ম্যাট গেইটয এর সম্পর্কে প্রতিবেদন প্রকাশ নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে। অ্যামেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ডনাল্ড ট্রাম্পের মনোনীত ম্যাট গেইটযকে নিয়ে প্রতিবেদন প্রকাশের বিষয়ে একমত হতে পারেননি কমিটির সদস্যরা। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সুজান ওয়াইল্ড বলেন,

ডিসেম্বরের ৫ তারিখে আবারও বৈঠকে বসবে কমিটি। তবে এর আগে প্রতিবেদন প্রকাশ নিয়ে তারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। তবে সেনেটের রিপাবলিকানদের অনেকেই গেইটযকে নিয়ে হওয়া তদন্তের ফলাফল প্রকাশের দাবি তুলছেন। তারা চাইলে ভোটাভুটির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হিসেবে গেইটযের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন। বুধবার তাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন গেইটয। এখন পর্যন্ত ট্রাম্পের সমর্থন গেইটযের পক্ষেই রয়েছে। তার অন্যতম শীর্ষ এক উপদেষ্টা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্প মনোনীত কারো বিরুদ্ধে যারাই ভোট দেবেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের বিষয়টি তারা নিশ্চিত করবেন। এদিকে সেনেট রিপাবলিকানদের সাথে বৈঠকের পর গেইটয বলেন, সেনেটররা তাকে বেশ ভালো কিছু উপদেশ দিয়েছেন।

তারা সবাই তার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন এবং স্বচ্ছ বিচারের আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি