ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪
     ১০:২৪ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:২৪ 117 ভিউ
ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পুতিন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করার অনুমতি দেয়ার পর এই যুদ্ধ বিশ্বব্যাপী সংঘাতের দিকে যাচ্ছে। এ সময় মস্কো পাল্টা আঘাত করতে পারে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন পুতিন। পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরণের হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। এ রকম আরও পাল্টা জবাব দেয়ার

হুঁশিয়ারি দেন পুতিন। এই ধরনের অস্ত্র নিয়ে আরও হামলার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে বলেও জানান রাশিয়ার এই নেতা। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর, ইউক্রেন ১৯ নভেম্বর মার্কিন-নির্মিত ছয়টি এটিএসিএমএস এবং ২১ শে নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালায়। পুতিন জানান। “সেই মুহূর্ত থেকে, ইউক্রেনের একটি আঞ্চলিক সংঘাত যা আগে থেকেই পশ্চিমা বিশ্ব উস্কে দিয়েছে এখন তা একটি বৈশ্বিক যুদ্ধে পরিণত হচ্ছে। টেলিভিশনে দেয়া বক্তৃতায় বলেন পুতিন। এ সময় বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন পুতিন। পুতিন বলেন, মস্কো ইউক্রেনের ডিনিপ্রো শহরের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রকল্প লক্ষ্য করে একটি নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক নন-পারমাণবিক ব্যালিস্টিক

পরীক্ষা চালিয়েছে যা ‘ওরেশনিক’ নামে পরিচিত। হামলাটি সফল হয়েছে বলেও দাবি করেন পুতিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা