বিএনপি সংস্কারকে ভয় পাচ্ছে কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

বিএনপি সংস্কারকে ভয় পাচ্ছে কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
স্পষ্টতই বিএনপি সংস্কারকে ভয় পাচ্ছে। তারা ভাবছে- এর মধ্য দিয়ে তাদেরও রাজনৈতিক শক্তি খর্ব হবে এবং এই ফাঁকে শক্ত অপজিশন পার্টি দাঁড়িয়ে যাবে। অথচ বিএনপির উচিত ছিল সংস্কারকে আরও বেশি সমর্থন করা। তাহলে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা ভেঙেচুরে গেছে, তা মেরামতের ঝক্কি নিতে হবে না তাদের। তারা একটা মসৃণ পথ পাবে। নতুন রাজনৈতিক সেটেলমেন্ট না হলে বিএনপিও যে স্বৈরাচার হয়ে উঠতে পারে, তার নজির তারা পূর্বেই রেখেছে। তারাই প্রথম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নাকচ করেছিল। কেন? সেটা কি গণতন্ত্রের স্বার্থে ছিল? এই সরকার কি বিএনপির সরকার না? তারা কি শুধু ভোটের দাবিতে জুলাই আন্দোলনে নেমেছে? তারা তাদের আহত কর্মীদের জিজ্ঞেস করুক,

শহিদ পরিবারকে জিজ্ঞেস করুক যে, তারা কেন মাঠে নেমেছিল? শুধু একটা স্বৈরাচার সরিয়ে ফেয়ার নির্বাচন এগিয়ে আনতে নাকি যেই সিস্টেম ফেয়ার নির্বাচন বন্ধের পথ সুগম করেছিল সেই সিস্টেম ভেঙে একটা নতুন বন্দোবস্ত আনতে? কী মনে হয়, এই সরকার এখন যেমন করে এগোচ্ছে, আর্মি যদি বিএনপির হাতে দেশ ছেড়ে দিত তাহলে এর চেয়ে ভালোভাবে তারা দেশ চালাতে পারত? কেউ সেটা বিশ্বাস করবে? একটা পোস্ট তখন ভাইরাল হয়েছিল যে, একদল ১৬ বছর খেয়েছে, আরেক দল ১৯ বছরের ভুখা। বহু চাঁন্দাবাজ রিপ্লেসমেন্টের ঘটনা কি সেটাই প্রমাণ করে না? বিএনপির উচিত তাদের নিজেদের ভেতরে ব্যাপক সংস্কার কর্মসূচি চালানো, যেন দেশের মানুষ যে তাদের ফেইলুরের কারণে স্বৈরাচার

জেঁকে বসেছিল, সেই ধারণা থেকে বের হতে পারে। বৃদ্ধ জরাজীর্ণদের সরিয়ে তরুণদের সামনে আনা; এক ইশরাকের ‘আল্লাহু আকবার’ বলার চ্যালেঞ্জ যে বিএনপি সামাল দিতে পারে না, তাদের ক্যাপাসিটি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, তাদের পার্টি পুরাতন এবং দেশব্যাপী তাদের নেটওয়ার্ক আছে, যা একমাত্র আওয়ামী লীগের ছিল এবং নতুন কেউ সেটা করতে পারেনি এখনো। তবে তরুণদের যেই মানসিকতা ও নেতৃত্ব গড়ে উঠছে, বছর দুয়েক সময় পেলে তার চেয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে, ভরসা করার বহু যুক্তি আছে। বিএনপির এখন শুধু জমিদারি হারানোর ভয়। নয়া তরুণদের কর্মসূচি এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের সংস্কার কর্মসূচি ভয় না পেয়ে বিএনপির উচিত নিজের শেকড়পচা দানবীয় দলটাকে ভয়

করা যে, কবে হুড়মুড় করে ভেঙে পড়বে। আর কানটাকে শুধু আওয়ামী লীগের গুজবের দিকে না রেখে এই মাটির দিকে রাখা- কী আওয়াজ আসছে গহিন থেকে। লেখক: তরুণ আলেম ও অ্যাক্টিভিস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক